৭৮/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০০৬ - আচার-ব্যবহার
বিধবার ভরণ-পোষণের জন্য চেষ্টাকারী।
সহীহ বুখারী : ৬০০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০০৬
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ ﷺ قَالَ " السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ ". حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ مِثْلَهُ
সাফওয়ান ইবনু সুলাইম (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) থেকে মারফূ’রুপে বর্ণনা করেছেন। নবী (ﷺ) বলেছেনঃ যে লোক বিধবা ও মিস্কীনদের ভরণ-পোষণের ব্যাপারে চেষ্টা করে, সে আল্লাহ্র পথে জিহাদকারীর মত। অথবা সে ঐ ব্যক্তির মত, যে দিনে সিয়াম পালন করে ও রাতে (‘ইবাদাতে) দন্ডায়মান থাকে। আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে এ রকমই বর্ণনা করেছেন।
