৭৮/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০১৬ - আচার-ব্যবহার
যার ক্ষতি হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার গুনাহ।
সহীহ বুখারী : ৬০১৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০১৬
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ». قِيلَ وَمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ».تَابَعَهُ شَبَابَةُ وَأَسَدُ بْنُ مُوسَى. وَقَالَ حُمَيْدُ بْنُ الأَسْوَدِ وَعُثْمَانُ بْنُ عُمَرَ وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ،.
আবূ শুরাইহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একবার বলেছিলেনঃ আল্লাহ্র শপথ! সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহ্র শপথ! সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহ্র শপথ! সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলোঃ হে আল্লাহ্র রাসূল! কে সে লোক? তিনি বললেনঃ যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। ভিন্ন সূত্রে অনুরূপ একটি হাদীস আবূ হুরায়রা (রাঃ) হতেও বর্ণিত হয়েছে।
