৭৮/৩২. অধ্যায়ঃ
প্রতিবেশীদের অধিকার নির্ধারিত হবে দরজার নৈকট্য দিয়ে।
সহিহ বুখারী : ৬০২০
সহিহ বুখারীহাদিস নম্বর ৬০২০
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَبُو عِمْرَانَ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ " إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا ".
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার দুজন প্রতিবেশী আছে। আমি তাদের কার কাছে হাদিয়া পাঠাব? তিনি বললেন: যার দরজা তোমার বেশি কাছে, তার কাছে।
আধুনিক প্রকাশনী- ৫৫৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৮২
