৭৮/৩৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০২৮ - আচার-ব্যবহার
আল্লাহ তা‘আলার বাণী: যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্যে সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে, আল্লাহ সকল বিষয়ে খোঁজ রাখেন। (সূরা আন-নিসা ৪/৮৫)
সহীহ বুখারী : ৬০২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০২৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ﷺ ﷺ أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الْحَاجَةِ قَالَ «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ».
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) -এর কাছে কোন ভিখারী অথবা অভাবগ্রস্ত লোক এলে তিনি বলতেনঃ তোমরা সুপারিশ করো, তাহলে তোমরা সাওয়াব পাবে। অবশ্য আল্লাহ তা'আলা তাঁর রাসূলের দোয়া অনুযায়ী যা ইচ্ছে তা করেন।
