৭৮/৩৮. অধ্যায়ঃ
নবী (ﷺ) অশালীন ছিলেন না, আর ইচ্ছে করে অশালীন কথা বলতেন না।
সহিহ বুখারী : ৬০২৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬০২৯
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، سَمِعْتُ مَسْرُوقًا، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حِينَ قَدِمَ مَعَ مُعَاوِيَةَ إِلَى الْكُوفَةِ فَذَكَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا ".
ইবনু মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আব্দুল্লাহ ইবন আমর (রাঃ)-এর নিকট গেলাম, যখন তিনি মু‘আবিয়া (রহঃ)-এর সাথে কুফায় পদার্পণ করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা উল্লেখ করতেন। অতঃপর বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) স্বভাবগতভাবে অশ্লীল ছিলেন না, আর ইচ্ছে করে অশ্লীল কথা বলতেন না। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম স্বভাবে যে সবচেয়ে উত্তম।
আধুনিক প্রকাশনী- ৫৫৯৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৯০
