১০/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬০৪ - মদীনায় আজানের সূচনা ও ঘোষণা

আজানের সূচনা।

وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ ﴾وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ﴿ وَقَوْلُهُ ﴾إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ﴿আল্লাহ তা‘আলার বাণী: “আর যখন তোমরা সালাতের জন্য আহবান কর, তখন তারা একে হাসি-তামাশা ও খেলা বলে মনে করে। কারণ তারা এমন লোক যাদের বোধশক্তি নেই।” (সূরা আল-মায়িদা ৫/৫৮)। আল্লাহ তা‘আলা আরো বলেছেন: “আর যখন জুমু‘আর দিনে সালাতের জন্য ডাকা হয়।” (সূরা আল-জুমু‘আ ৬২/৯)"

মদীনায় আজানের সূচনা: সালাতের ঘোষণার সহজ পদ্ধতি

সহীহ বুখারীহাদিস নম্বর ৬০৪

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ، لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى. وَقَالَ بَعْضُهُمْ بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ. فَقَالَ عُمَرُ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ».

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

মুসলমানগণ যখন মদীনায় আগমন করেন, তখন তাঁরা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোন ঘোষণা দেয়া হতো না। একদা তাঁরা এ বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকূস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইয়াহূদীদের শিঙ্গার ন্যায় শিঙ্গা ফোঁকানোর ব্যবস্থা করা হোক। ‘উমর (রাঃ) বললেন, সালাতের ঘোষণা দেয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পার না? তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ হে বিলাল, উঠ এবং সালাতের জন্য ঘোষণা দাও।

সহীহ বুখারী হাদিস ৬০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদীনায় মুসলিমদের শুরুর সময়ের একটি বাস্তব প্রয়োজনের কথা এসেছে। তখন মুসলিমরা সালাতের সময় অনুমান করে একত্র হতেন, কিন্তু সালাতের জন্য কোনো ঘোষণা ছিল না। তাই সাহাবীরা এ বিষয়ে আলোচনা করেন। কেউ নাসারাদের মতো নাকুসের কথা বলেন, কেউ ইয়াহুদীদের শিঙ্গার মতো কিছু ব্যবহারের কথা বলেন। তখন উমর (রাঃ) প্রস্তাব দেন, সালাতের ঘোষণা দেওয়ার জন্য একজন মানুষ পাঠানো যায়। নবী صلى الله عليه وسلم বিলাল (রাঃ)-কে বলেন, উঠো এবং সালাতের জন্য ঘোষণা দাও। এই হাদিস আজানের সূচনা, জামাতে সালাতের শৃঙ্খলা এবং সহজ সমাধান গ্রহণের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাতে সালাতের জন্য সময়মতো জানানো গুরুত্বপূর্ণ।
  • সাহাবীরা ইবাদতের কাজে পরামর্শ করতেন।
  • নবী صلى الله عليه وسلم সহজ ও কার্যকর পদ্ধতি গ্রহণ করেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন