৭৮/৫৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০৬৮ - আচার-ব্যবহার
কেমন ধারণা করা যেতে পারে।
সহীহ বুখারী : ৬০৬৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০৬৮
حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، بِهَذَا وَقَالَتْ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ ﷺ يَوْمًا وَقَالَ «يَا عَائِشَةُ مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ دِينَنَا الَّذِي نَحْنُ عَلَيْهِ».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
লায়স আমাদের কাছে উক্ত হাদীস বর্ণনা করেন। (এতে রয়েছে) বলেন, একদিন নবী (ﷺ) আমার নিকট এসে বললেনঃ হে ‘আয়িশা! অমুক অমুক লোক আমাদের দীন, যার উপর আমরা রয়েছি, সে সম্পর্কে কিছু জানে বলে আমি ধারণা করি না।
