৭৮/৯৩. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর উক্তি: তোমার ডান হাত ধূলি ধূসরিত হোক। তোমার হস্তপদ ধ্বংস হোক এবং তোমার কণ্ঠদেশ ঘায়েল হোক।
সহিহ বুখারী : ৬১৫৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৫৭
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْفِرَ فَرَأَى صَفِيَّةَ عَلَى باب خِبَائِهَا كَئِيبَةً حَزِينَةً لأَنَّهَا حَاضَتْ فَقَالَ " عَقْرَى حَلْقَى ـ لُغَةُ قُرَيْشٍ ـ إِنَّكِ لَحَابِسَتُنَا " ثُمَّ قَالَ " أَكُنْتِ أَفَضْتِ يَوْمَ النَّحْرِ ". يَعْنِي الطَّوَافَ قَالَتْ نَعَمْ. قَالَ " فَانْفِرِي إِذًا ".
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) (হজ্জ সমাপন শেষে) ফিরে আসার ইচ্ছে পোষণ করলেন। তখন ঋতুস্রাব শুরু হওয়ার কারণে তাঁর দরজার সামনে সাফিয়া (রাঃ) চিন্তিত ও বিষণ্ন মুখে দাঁড়িয়ে আছেন দেখতে পেলেন। তখন তিনি কুরাইশদের বাগধারায় বললেনঃ ‘আকরা হালকা’। তুমি তো দেখছি, আমাদের আটকে দেবে। এরপর জিজ্ঞেস করলেন, তুমি কি কুরবানির দিনে ফরয তাওয়াফ করেছিলে? তিনি বললেনঃ হ্যাঁ। তখন তিনি বললেনঃ তাহলে এখন রওনা দাও।
আধুনিক প্রকাশনী- ৫৭১৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬১৩
