৭৮/১০৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১৮৪ - আচার-ব্যবহার
কোন লোকের এ রকম কথা বলা আমার মা-বাপ আপনার প্রতি কুরবান।
فِيهِ الزُّبَيْرُ عَنِ النَّبِيِّ ﷺ.এ সম্পর্কে নবী (ﷺ) থেকে যুবাইর (রাঃ)-এর একটি বর্ণনা আছে।"
সহীহ বুখারী : ৬১৮৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১৮৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ «ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي ". أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ.
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সা’দ (রাঃ) ছাড়া আর কারো ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা বলতে শুনিনি যে, আমার মাতা-পিতা তোমার প্রতি কুরবান। আমি তাঁকে বলতে শুনেছিঃ হে সা’দ! তুমি তীর চালাও। আমার মাতা-পিতা তোমার প্রতি কুরবান। আমার ধারণা হচ্ছে যে, এ কথা তিনি উহুদের যুদ্ধে বলেছেন।
