৭৮/১২০. অধ্যায়ঃ
কারো হাতের কোন কিছু দিয়ে যমীনে মৃদু আঘাত করা।
সহিহ বুখারী : ৬২১৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২১৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَجَعَلَ يَنْكُتُ الأَرْضَ بِعُودٍ، فَقَالَ " لَيْسَ مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ فُرِغَ مِنْ مَقْعَدِهِ مِنَ الْجَنَّةِ وَالنَّارِ ". فَقَالُوا أَفَلاَ نَتَّكِلُ قَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ". {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} الآيَةَ.
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা এক জানাজায় নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি (ﷺ) একটা লাকড়ি দিয়ে জমিনে মৃদু আঘাত দিয়ে বললেনঃ তোমাদের কোন লোক এমন নেই যার বাসস্থান জান্নাতে অথবা জাহান্নামে নির্ধারিত হয়ে যায়নি।) লোকেরা জিজ্ঞেস করল: তা হলে কি আমরা তার ওপর নির্ভর করব না? তিনি (ﷺ) বললেন: আমল করে যাও। কারণ যাকে যা জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য তা সহজ করে দেওয়া হবে। (এরপর তিলাওয়াত করলেন) ’’যে ব্যক্তি দান খয়রাত করবে, তাকওয়া অর্জন করবে ..... শেষ পর্যন্ত’’- (সূরা আল-লায়ল ৯২/৫)।
আধুনিক প্রকাশনী- ৫৭৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭১
