৭৮/১২১. অধ্যায়ঃ

বিস্ময়ে ‘আল্লাহু আকবার’ অথবা ‘সুবহানাল্লাহ’ বলা।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬২১৯

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،‏.‏ وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْغَوَابِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنَ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ مَعَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ باب الْمَسْجِدِ الَّذِي عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَفَذَا، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى رِسْلِكُمَا، إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ‏"‏‏.‏ قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ‏.‏ وَكَبُرَ عَلَيْهِمَا‏.‏ قَالَ ‏"‏ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنِ ابْنِ آدَمَ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا ‏"‏‏.‏

আলী ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

যে, নবী (ﷺ)-এর স্ত্রী সফিয়া বিনত হুয়াই (রাঃ) বর্ণনা করেন যে, রমজানের শেষ দশ দিনে মসজিদে রসূলুল্লাহ (ﷺ)-এর ই’তিকাফের অবস্থায় তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তিনি রাতের প্রথম ভাগে কিছু সময় তাঁর সঙ্গে কথাবার্তার পর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। নবী (ﷺ) তাঁকে এগিয়ে দেয়ার জন্যে উঠে দাঁড়ালেন।শেষে যখন তিনি মসজিদের দরজার নিকট পৌঁছলেন, যা নবী (ﷺ)-এর বিবি উম্মু সালামা (রাঃ)-এর ঘরের নিকটে অবস্থিত, তখন তাঁদের পাশ দিয়ে আনসারের দুজন লোক যাচ্ছিল। তারা দুজনেই রাসুলুল্লাহ (ﷺ)-কে সালাম দিল এবং নিজ পথের রওয়ানা হল।তখন রাসুলুল্লাহ (ﷺ) তাদের বললেনঃ ধীরে চল। ইনি হলেন সফিয়া বিনত হুয়াই। তারা বললঃ সুবহানাল্লাহ! হে আল্লাহর রসূল। তাদের দুজনের মনে তা গুরুত্বপূর্ণ মনে হল। তিনি (ﷺ) বললেনঃ নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের ভিতর চলাচল করে থাকে। তাই আমার আশঙ্কা হলো যে, সম্ভবত সে তোমাদের অন্তরে সন্দেহ জাগিয়ে দিতে পারে।

আধুনিক প্রকাশনী- ৫৭৭৭,৫৭৭৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন