৭৮/১২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬২২১ - আচার-ব্যবহার
হাঁচিদাতার ‘আলহামদুলিল্লাহ’ বলা।
সহীহ বুখারী : ৬২২১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬২২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ ﷺ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقِيلَ لَهُ فَقَالَ " هَذَا حَمِدَ اللَّهَ، وَهَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ ".
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) –এর সম্মুখে দু’ ব্যক্তি হাঁচি দিল। তখন নবী (ﷺ) একজনের জবাব দিলেন। অন্যজনের জবাব দিলেন না। তাঁকে (ﷺ) কারণ জিজ্ঞেস করা হলে তিনি (ﷺ) বললেনঃ এ ব্যক্তি আল্হামদু লিল্লাহ বলেছে। আর ঐ ব্যক্তি আল্হামদু লিল্লাহ বলেনি।
