৭৮/১২৪. অধ্যায়ঃ
হাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বললে তার জবাব দেয়া।
فِيهِ أَبُو هُرَيْرَةَ.
সহিহ বুখারী : ৬২২২
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২২২
فِيهِ أَبُو هُرَيْرَةَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَرَدِّ السَّلاَمِ، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْمُقْسِمِ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، عَنْ خَاتَمِ الذَّهَبِ ـ أَوْ قَالَ حَلْقَةِ الذَّهَبِ ـ وَعَنْ لُبْسِ الْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالسُّنْدُسِ، وَالْمَيَاثِرِ.
বারাআ ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাদের সাতটি কাজের নির্দেশ প্রদান করেছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। রোগীর সেবা-শুশ্রুষা করতে, জানাজার সঙ্গে চলতে, হাঁচিদাতার জবাব দিতে, দাওয়াত কবুল করতে, সালামের জবাব দিতে, মাজলুমকে সাহায্য করতে এবং শপথ পূরণ করতে আমাদের আদেশ দিয়েছেন। আর সোনার আংটি অথবা বালা ব্যবহার করতে, সাধারণ রেশমি বস্ত্র পরিধান করতে, মিহিন রেশমি বস্ত্র, রেশমি জিন ব্যবহার করতে, কাসি ব্যবহার করতে এবং রৌপ্য পাত্র ব্যবহার করতে আমাদের নিষেধ করেছেন।
আধুনিক প্রকাশনী- ৫৭৮১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭৬
