৭৯/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬২৫২ - অনুমতি চাওয়া
যে সালামের জবাব দিল এবং বলল: ‘আলাইকাস সালাম’।
وَقَالَتْ عَائِشَةُ وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَقَالَ النَّبِيُّ ﷺ رَدَّ الْمَلَائِكَةُ عَلَى آدَمَ السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ.জিবরীল (আঃ)-এর সালামের উত্তরে ‘আয়িশা (রাঃ) “ওয়া আলাইহিস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” বলেছেন। আর নবী (ﷺ) বলেন: আদম (আঃ)-এর সালামের জবাবে ফেরেশতা বলেন: “আস সালামু ‘আলাইকা ওয়া রহমাতুল্লাহ”।"
সহীহ বুখারী : ৬২৫২
সহীহ বুখারীহাদিস নম্বর ৬২৫২
حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ " ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তারপর উঠে বস ধীরস্থিরভাবে।
