৮০/১৯. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: তুমি দোয়া করবে...... (সূরা আত-তাওবা ৯/১০৩) আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাই-এর জন্য দোয়া করেন
وَقَالَ أَبُو مُوسَى قَالَ النَّبِيُّ ﷺ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُআবু মূসা (রা.) বলেন, নবী (ﷺ) দু‘আ করেন, হে আল্লাহ! আপনি ‘উবাইদ আবু ‘আমিরকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি ‘আবদুল্লাহ ইবন কায়সের গুনাহ ক্ষমা করে দিন।"
সহিহ বুখারী : ৬৩৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩৩২
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةٍ قَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ ". فَأَتَاهُ أَبِي فَقَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى ".
ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আবু আওফা (রাঃ) বর্ণনা করতেন, যখন কেউ কোন সদাকা নিয়ে নবী (ﷺ)-এর নিকট আসতো তখন তিনি দোয়া করতেনঃ হে আল্লাহ! আপনি অমুকের পরিবারের উপর রহমত অবতীর্ণ করুন। একবার আমার আব্বা তাঁর কাছে কিছু সদাকা নিয়ে এলে তিনি বললেনঃ হে আল্লাহ! আপনি আবু আওফার পরিবারের উপর দয়া করুন।
আধুনিক প্রকাশনী- ৫৮৮৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮০
