৮০/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৩৫ - দোয়া
আল্লাহ তা‘আলার বাণী: তুমি দোয়া করবে...... (সূরা আত-তাওবা ৯/১০৩) আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাই-এর জন্য দোয়া করেন
وَقَالَ أَبُو مُوسَى قَالَ النَّبِيُّ ﷺ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُআবু মূসা (রাঃ) বলেন, নবী (ﷺ) দু‘আ করেন, হে আল্লাহ! আপনি ‘উবাইদ আবু ‘আমিরকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি ‘আবদুল্লাহ ইবন কায়সের গুনাহ ক্ষমা করে দিন।"
সহীহ বুখারী : ৬৩৩৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৩৫
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ ﷺ رَجُلاً يَقْرَأُ فِي الْمَسْجِدِ فَقَالَ «رَحِمَهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক লোককে মসজিদে কোরআন তিলাওয়াত করতে শুনলেন। তখন তিনি বললেনঃ আল্লাহ তার উপর দয়া করুন। সে আমাকে অমুক অমুক আয়াত মনে করিয়ে দিয়েছে, যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম।
