১০/১৯. অধ্যায়ঃ

মুয়াজ্জিন কি (আজানের সময়) ডানে বামে মুখ ফিরাবেন এবং এদিক সেদিক তাকাতে পারবেন?

وَيُذْكَرُ عَنْ بِلَالٍ أَنَّهُ جَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَكَانَ ابْنُ عُمَرَ لَا يَجْعَلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ إِبْرَاهِيمُ لَا بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ وَقَالَ عَطَاءٌ الْوُضُوءُ حَقٌّ وَسُنَّةٌ وَقَالَتْ عَائِشَةُ كَانَ النَّبِيُّ ﷺ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ.বিলাল (রা.) হতে উল্লেখ করা হয় যে, তিনি আযানের সময় দু’ কানে দু’টি আঙ্গুল রাখতেন। তবে ইবন ‘উমার (রা.) দু’ কানে আঙ্গুল রাখতেন না। ইবরাহীম (রহ.) বলেন, বিনা ওযুতে আযান (দিলে) কোনো অসুবিধা নেই। ‘আত্বা (রহ.) বলেন, (আযানের জন্য) ওযু জরুরী এবং সুন্নাত। ‘আয়িশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বক্ষণ আল্লাহর যিকির করতেন।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩৪

مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ رَأَى بِلَالاً يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَهُنَا وَهَهُنَا بِالْأَذَانِ.

আবূ যুহায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বিলাল (রাঃ)-কে আজান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তাঁর (বিলাল রাঃ)-এর ন্যায় আজানের মাঝে মুখ এদিক সেদিক (ডানে-বামে) ফিরাই।

(১৮৭) (আধুনিক প্রকাশনীঃ ৫৯৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৬)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন