৮০/৩০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৪৯ - দোয়া
মৃত্যু আর জীবনের জন্য দোয়া করা।
সহীহ বুখারী : ৬৩৪৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৪৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ أَتَيْتُ خَبَّابًا وَقَدِ اكْتَوَى سَبْعًا قَالَ لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
কায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি খাব্বাব (রাঃ) -এর নিকট আসলাম। তিনি লোহা গরম করে শরীরে সাতবার দাগ দিয়েছিলেন। তিনি বললেনঃ যদি রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন, তাহলে আমি এজন্য দোয়া করতাম।
