৮০/৩০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৫০ - দোয়া
মৃত্যু আর জীবনের জন্য দোয়া করা।
সহীহ বুখারী : ৬৩৫০
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৫০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، قَالَ أَتَيْتُ خَبَّابًا وَقَدِ اكْتَوَى سَبْعًا فِي بَطْنِهِ فَسَمِعْتُهُ يَقُولُ لَوْلاَ أَنَّ النَّبِيَّ ﷺ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
কায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি খাব্বাব (রাঃ) -এর নিকট গেলাম। তিনি তাঁর পেটে সাতবার দাগ দিয়েছিলেন। তখন আমি তাঁকে বলতে শুনলামঃ নবী (ﷺ) যদি আমাদের মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন, তবে আমি এজন্য দোয়া করতাম।
