৮০/৩১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৫৫ - দোয়া
শিশুদের জন্য বারাকাতের দোয়া করা এবং তাদের মাথায় হাত বুলানো।
وَقَالَ أَبُو مُوسَى وُلِدَ لِي غُلَامٌ وَدَعَا لَهُ النَّبِيُّ ﷺ بِالْبَرَكَةِআবু মূসা (রাঃ) বলেন, আমার এক ছেলে হলে নবী তার জন্য বারাকাতের দু‘আ করলেন।"
সহীহ বুখারী : ৬৩৫৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৫৫
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ، وَلَمْ يَغْسِلْهُ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) -এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাদের জন্য দোয়া করতেন। একদা একটি শিশুকে আনা হলো। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তা ধুলেন না।
