৮০/৩১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৫৬ - দোয়া
শিশুদের জন্য বারাকাতের দোয়া করা এবং তাদের মাথায় হাত বুলানো।
وَقَالَ أَبُو مُوسَى وُلِدَ لِي غُلَامٌ وَدَعَا لَهُ النَّبِيُّ ﷺ بِالْبَرَكَةِআবু মূসা (রাঃ) বলেন, আমার এক ছেলে হলে নবী তার জন্য বারাকাতের দু‘আ করলেন।"
সহীহ বুখারী : ৬৩৫৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৫৬
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهُ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ ـ وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ قَدْ مَسَحَ عَنْهُ ـ أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ.
'আব্দুল্লাহ ইবনু সা'আলাবাহ ইবনু সু'আইর (রাঃ) হতে বর্ণিতঃ
. 'আব্দুল্লাহ ইবনু সা'আলাবাহ ইবনু সু'আইর, যার মাথায় (শিশুকালে) রাসূলুল্লাহ (ﷺ) হাত বুলিয়ে দিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে, তিনি সা'দ ইবনু আবূ ওয়াক্কাসকে বিত্রের সালাত এক রাক'আত আদায় করতে দেখেছেন।
