৮০/৩২. অধ্যায়ঃ
নবীর উপর সালাত পাঠ করা।
সহিহ বুখারী : ৬৩৫৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩৫৮
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا السَّلاَمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ ".
আবূ সা'ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা বললাম : হে আল্লাহর রসূল! এই যে 'আসসালামু আলাইকা' তা তো আমরা জেনে নিয়েছি। তবে আপনার উপর সালাত কীভাবে পাঠ করব? তিনি বললেন, তোমরা পড়বেঃ হে আল্লাহ! আপনি আপনার বান্দা ও আপনার রসূল মুহাম্মাদ (ﷺ) এর উপর রহমত বর্ষণ করুন, যেমন করে আপনি ইবরাহিম (আঃ) এর উপর রহমত অবতীর্ণ করেছেন। আর আপনি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি ইবরাহিম (আঃ)-এর উপর এবং ইবরাহিম (আঃ)-এর পরিবারবর্গের উপর বরকত অবতীর্ণ করেছেন।
আধুনিক প্রকাশনী- ৫১২৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮০৫
