৮০/৩৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬৩৫৯ - দোয়া

নবী ব্যতীত অন্য কারো উপর দরুদ পড়া যায় কিনা?

وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلُوتَكَ سَكَنٌ لَّهُمْ﴿আল্লাহ তা‘আলার বাণী: আপনি তাদের জন্য দু‘আ করুন। নিশ্চয়ই আপনার দু‘আ তাদের জন্য শান্তিদায়ক। (সূরা আত তাওবা ৯/১০৩)"

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৫৯

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ إِذَا أَتَى رَجُلٌ النَّبِيَّ ﷺ بِصَدَقَتِهِ قَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ» فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»

‘আব্দুল্লাহ ইবনু আবী আওফা (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু আবী আওফা (রাঃ) বর্ণনা করেন। যখন কেউ নবী (ﷺ) -এর নিকট তার সদাকাহ নিয়ে আসতেন, তখন তিনি দোয়া করতেন : হে আল্লাহ্‌! আপনি তার উপর রাহমাত নাযিল করুন। আমার পিতা একদিন সদাকাহ নিয়ে তাঁর কাছে এলে তিনি দোয়া করলেন : হে আল্লাহ্‌! আপনি আবূ আওফার পরিবারবর্গের উপর রাহমাত বর্ষণ করুন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন