৮১/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৪২১ - কোমল হওয়া
যে ব্যক্তি ষাট বছর বয়সে পৌঁছে গেল, আল্লাহ তার বয়সের ওযর পেশ করার সুযোগ রাখেননি।
﴾أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ﴿ يَعْنِي الشَّيْبَআল্লাহর বাণী: আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে, তখন কেউ নাসীহাত গ্রহণ করতে চাইলে নাসীহাত গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল.....। (সূরা ফাতির ৩৫/৩৭)"
সহীহ বুখারী : ৬৪২১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪২১
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ حُبُّ الْمَالِ وَطُولُ الْعُمُرِ رَوَاهُ شُعْبَةُ عَنْ قَتَادَةَ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আদম সন্তানের বয়স বাড়ে আর তার সঙ্গে দু’টি জিনিসও বাড়ে; ধন-মালের প্রতি ভালবাসা আর দীর্ঘ বয়সের আশা। শু‘বাহ কাতাদাহ (রহঃ) হতে বর্ণনা করেছেন।
