৮১/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৪২২ - কোমল হওয়া
যে আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়।
এ বিষয়ে সা‘দ (রাঃ) বর্ণিত হাদীস
সহীহ বুখারী : ৬৪২২
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪২২
مُعَاذُ بْنُ أَسَدٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ وَزَعَمَ مَحْمُودٌ أَنَّهُ عَقَلَ رَسُولَ اللهِ ﷺ ﷺ وَقَالَ وَعَقَلَ مَجَّةً مَجَّهَا مِنْ دَلْوٍ كَانَتْ فِي دَارِهِمْ.
মাহমূদ ইব্নু রবী‘ (রাঃ) হতে বর্ণিতঃ
যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কথা তিনি স্মরণ করেন। আর তিনি বলেন, তাদের ঘরের পানির বালতি থেকে পানি মুখে নিয়ে তিনি তাঁর মুখে ছিটিয়েছিলেন তাও তিনি স্মরণ করেন।
