৮১/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৪২৪ - কোমল হওয়া
যে আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়।
এ বিষয়ে সা‘দ (রাঃ) বর্ণিত হাদীস
সহীহ বুখারী : ৬৪২৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪২৪
قُتَيْبَةُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ عَمْرٍو عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ قَالَ يَقُولُ اللهُ تَعَالَى مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلاَّ الْجَنَّةُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ বলেন, আমি যখন আমার মু’মিন বান্দার কোন প্রিয়বস্তু দুনিয়া হতে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে, আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু (প্রতিদান) নেই।
[৫] ইব্নু বাত্তাল অত্র হাদীস দ্বারা যে ব্যক্তির তিনটি অথবা দু’টি সন্তান মৃত্যুবরণ করেছে তাদের সাথে কিতাবুল জানায়িযের অন্তর্গত ‘যে ব্যক্তির একটি সন্তান মারা গেছে তার ফযীলত’ অধ্যায়ের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তির একটি সন্তান মারা গেছে তাকেও সম্পৃক্ত করার প্রমাণ গ্রহণ করছেন। (ফাতহুল বারী)
