৮১/১০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৪৩৫ - কোমল হওয়া
ধন-সম্পদের পরীক্ষা থেকে রক্ষা পাওয়া।
وَقَوْلِ اللَّهِ تَعَالَى ﴾إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ﴿আল্লাহর বাণী: “তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র।” (সূরা আত-তাগাবুন ৬/২৮)"
সহীহ বুখারী : ৬৪৩৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪৩৫
حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ দীনার, দিরহাম, রেশমী চাদর, পশমী কাপড়ের দাসরা ধ্বংস হোক। ওদের এসব দেয়া হলে খুশি থাকে আর দেয়া না হলে নাখোশ হয়।
[১০] দুনিয়া লোভী বিবেকহীন লোকেরা নিজেরাই পেতে চায়, অন্যেরা যে বেশি অভাবগ্রস্ত, বেশি হকদার তারা তা বুঝে না। হকদারদের হক নষ্ট করে হলেও বিবেকহীনরা নিজে পেলেই খুশি হয়- প্রকৃত অভাবীর অভাবের কথা চিন্তাও করে না।
