৮১/১৮. অধ্যায়ঃ
আমলে মাঝারি পন্থা গ্রহণ এবং নিয়মিত কাজ সম্পাদন
সহিহ বুখারী : ৬৪৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৪৬৩
آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللهُ بِرَحْمَةٍ سَدِّدُوا وَقَارِبُوا وَاغْدُوا وَرُوحُوا وَشَيْءٌ مِنْ الدُّلْجَةِ وَالْقَصْدَ الْقَصْدُ تَبْلُغُوا.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কস্মিনকালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দেবে না। তারা বললেন, হে আল্লাহর রাসুল! আপনাকেও না? তিনি বললেন: আমাকেও না। তবে আল্লাহ আমাকে তাঁর রহমত দিয়ে আবৃত রাখেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ কর। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত কর। মধ্যপন্থা অবলম্বন কর। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে। [২২]
[৩৯; মুসলিম ৫০/১৭, হাঃ ২৮১৬] (আধুনিক প্রকাশনী- ৬০১৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬০১৯)[২২] হাদীসটি প্রমাণ করে যে, আল্লাহ্র রহমত ব্যতীত শুধু আমলের দ্বারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না । (ফাতহুল বারী)
