৮১/৪২. অধ্যায়ঃ
মৃত্যুর যন্ত্রণা
সহিহ বুখারী : ৬৫১১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫১১
حَدَّثَنِي صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رِجَالٌ مِنَ الأَعْرَابِ جُفَاةً يَأْتُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَسْأَلُونَهُ مَتَى السَّاعَةُ، فَكَانَ يَنْظُرُ إِلَى أَصْغَرِهِمْ فَيَقُولُ " إِنْ يَعِشْ هَذَا لاَ يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ عَلَيْكُمْ سَاعَتُكُمْ ". قَالَ هِشَامٌ يَعْنِي مَوْتَهُمْ.
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল- কেয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেনঃ যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের উপর তোমাদের কেয়ামত এসে যাবে। হিশাম বলেন, অর্থাৎ তাদের মৃত্যু।
[মুসলিম ৫২/২৬, হাঃ ২৯৫২] (আধুনিক প্রকাশনী- ৬০৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৬৭)
