৮১/৪৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬৫১৯ - কোমল হওয়া

আল্লাহ দুনিয়াকে মুষ্ঠিতে ধারণ করবেন।

এ কথা নাফি (রহঃ) ইবন ‘উমার (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৫১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «يَقْبِضُ اللَّهُ الأَرْضَ، وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ».‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, (কিয়ামতের দিন) আল্লাহ্‌ দুনিয়াকে আপন মুষ্টিতে আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাতে গুটিয়ে নিবেন। অতঃপর তিনি বলবেনঃ “আমি একমাত্র বাদশাহ্‌, দুনিয়ার রাজা বাদশাহ্‌রা কোথায়?”

[৪০]স্বীয় ক্ষমতা সম্পর্কে আল্লাহ্‌ তা‘আলা বলেন, তারা আল্লাহ্‌র যথাযোগ্য মর্যাদা দেয়না। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্টিতে থাকবে, আর আকাশ মন্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে–(সূরা আয-যুমার-৬৭)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন