৮১/৪৪. অধ্যায়ঃ
আল্লাহ দুনিয়াকে মুষ্ঠিতে ধারণ করবেন।
এ কথা নাফি (রহ.) ইবন ‘উমার (রা.) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
সহিহ বুখারী : ৬৫২১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫২১
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ ". قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لأَحَدٍ.
সাহ্ল্ ইব্নু সা‘দ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমির ওপর একত্রিত করা হবে। সহল বা অন্য কেউ বলেছেন, তার মাঝে কারও কোন পরিচয়ের পতাকা থাকবে না।
[মুসলিম ৫০/২, হাঃ ২৭৯০] (আধুনিক প্রকাশনী- ৬০৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৭৭)
