৮১/৪৫. অধ্যায়ঃ
হাশরের অবস্থা কেমন হবে
সহিহ বুখারী : ৬৫২৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫২৪
عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ عَمْرٌو سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّكُمْ مُلاَقُو اللهِ حُفَاةً عُرَاةً مُشَاةً غُرْلاً قَالَ سُفْيَانُ هَذَا مِمَّا نَعُدُّ أَنَّ ابْنَ عَبَّاسٍ سَمِعَهُ مِنْ النَّبِيِّ صلى الله عليه وسلم
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় তোমরা নগ্ন পদে, নগ্ন দেহে, পায়ে হেঁটে ও খাতনাবিহীন অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হবে। সুফিয়ান বলেন, এ হাদিসকে ইবনু আব্বাস (রাঃ)-এর নবী (ﷺ) থেকে স্বয়ং শুনা হাদিসসমূহের অন্তর্ভুক্ত মনে করা হয়।
[৩৩৪৯; মুসলিম ৫১/১৪, হাঃ ২৮৬০, আহমাদ ১৯১৩] (আধুনিক প্রকাশনী- ৬০৭৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৮০)
