৮১/৫১. অধ্যায়ঃ
জান্নাত ও জাহান্নামের বিবরণ।
আবু সা‘ঈদ খুদরী (রা.) বলেন, নবী (ﷺ) বলেছেন: জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাদ্য খাবে তা হল মাছের কলিজা সংলগ্ন অতিরিক্ত অংশ গুর্দা। عَدْنٌ অর্থ সর্বদা থাকা- (সূরা আত তাওবা ৯/৭২), عَدَنْتُ بِأَرْضٍ অর্থ আমি অবস্থান করেছি- (সূরা আল-ক্বামার ৫৪/৫৫। একেকেই مَعْدِن এসেছে صِدْقٍ فِي مَنْبِتِ صِدْقٍ যেখান হতে সত্য বের হয়
সহিহ বুখারী : ৬৫৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫৬১
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَةٌ يَغْلِي مِنْهَا دِمَاغُهُ
নু’মান ইব্নু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেয়ামতের দিন ঐ ব্যক্তির সর্বাপেক্ষা লঘু আজাব হবে, যার দুই পায়ের নিচে রাখা হবে জ্বলন্ত অঙ্গার, তাতে তার মগজ ফুটতে থাকবে।
[৬৫৬২; মুসলিম ১/৯১, হাঃ ২১৩, আহমাদ ১৮৪৪১] (আধুনিক প্রকাশনী- ৬১০৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬১১৫)
