৮১/৫১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৫৬৬ - কোমল হওয়া
জান্নাত ও জাহান্নামের বিবরণ।
আবু সা‘ঈদ খুদরী (রাঃ) বলেন, নবী (ﷺ) বলেছেন: জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাদ্য খাবে তা হল মাছের কলিজা সংলগ্ন অতিরিক্ত অংশ গুর্দা। عَدْنٌ অর্থ সর্বদা থাকা- (সূরা আত তাওবা ৯/৭২), عَدَنْتُ بِأَرْضٍ অর্থ আমি অবস্থান করেছি- (সূরা আল-ক্বামার ৫৪/৫৫। একেকেই مَعْدِن এসেছে صِدْقٍ فِي مَنْبِتِ صِدْقٍ যেখান হতে সত্য বের হয়
সহীহ বুখারী : ৬৫৬৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৫৬৬
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنْ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ ﷺ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
ইমরান ইব্নু হুসায়ন (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ (ﷺ)-এর শাফাআতে একদল লোককে জাহান্নাম থেকে বের করা হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে জাহান্নামী বলেই সম্বোধন করা হবে।
