৮২/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৫৯৭ - তাকদীর
আল্লাহর বাণী: মানুষ যা করবে এ সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন।
সহীহ বুখারী : ৬৫৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৫৯৭
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ سُئِلَ النَّبِيُّ ﷺ عَنْ أَوْلاَدِ الْمُشْرِكِينَ فَقَالَ اللهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মুশরিকদের নাবালিগ সন্তানাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, তারা (বাঁচলে) কী আমল করত এ ব্যাপারে আল্লাহ্ই সবচেয়ে বেশি জানেন।
