৮২/৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহর বিধান সুনির্ধারণে নির্ধারিত। (সূরা আহযাব ৩৩/৩৮)
সহিহ বুখারী : ৬৬০৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬০৩
حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ مُحَيْرِيزٍ الجُمَحِيُّ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم جَاءَ رَجُلٌ مِنْ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّا نُصِيبُ سَبْيًا وَنُحِبُّ الْمَالَ كَيْفَ تَرَى فِي الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَوَإِنَّكُمْ لَتَفْعَلُونَ ذَلِكَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا فَإِنَّهُ لَيْسَتْ نَسَمَةٌ كَتَبَ اللهُ أَنْ تَخْرُجَ إِلاَّ هِيَ كَائِنَةٌ
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার নবী (ﷺ)-এর নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় আনসারদের এক লোক এসে বলল, হে আল্লাহর রসূল! আমরা তো বান্দীদের সঙ্গে সংগত হই অথচ মালকে ভালবাসি। কাজেই আজলের ব্যাপারে আপনার অভিমত কি? রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি এ কাজ কর? তোমাদের জন্য এটা করা আর না করা দুটোই সমান। কেননা, যে কোন জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ লিখে দিয়েছেন তা পয়দা হবেই।
আধুনিক প্রকাশনী- ৬১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫০
