৮২/৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬৬১১ - তাকদীর

নিষ্পাপ সে-ই আল্লাহ যাকে রক্ষা করেন।

﴾عَاصِمَ﴿ অর্থ প্রতিরোধকারী- (সূরা হূদ ১১/৪৩)। মুজাহিদ (রহঃ) বলেন, سُدًّا عَنِ الْحَقِّ পথভ্রষ্টতায় মত্ত হওয়া, ﴾دَسَّاهَا﴿ তাকে পথভ্রষ্ট করেছে- (সূরা আশ শামস ৯১/১০)।

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৬১১

عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ مَا اسْتُخْلِفَ خَلِيفَةٌ إِلاَّ لَهُ بِطَانَتَانِ بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْخَيْرِ وَتَحُضُّهُ عَلَيْهِ وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُّهُ عَلَيْهِ وَالْمَعْصُومُ مَنْ عَصَمَ اللهُ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

যে কোন লোককেই খলীফা বানানো হয় তার জন্য দুটি পরামর্শদাতা থাকে। একটা তাকে সৎকর্মের পরামর্শ দেয় এবং এর প্রতি তাকে উৎসাহিত করে। অন্যটা তাকে মন্দ কাজের পরামর্শ দেয় এবং এর প্রতি তাকে উৎসাহিত করে। নিষ্পাপ হল সেই আল্লাহ্‌ যাকে রক্ষা করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন