৮৩/১৫. অধ্যায়ঃ

শপথ করে ভুলে যখন শপথ ভঙ্গ করে।

এবং আল্লাহর বাণী: এ ব্যাপারে তোমাদের ত্রুটি-বিচ্যুতি হলে তোমাদের কোনো গুনাহ নেই - (সূরা আহযাব ৩৩/৫); এবং আল্লাহর বাণী: আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না- (সূরা কাহফ ১৮/৭৩)।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৬৮

فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ هُزِمَ الْمُشْرِكُونَ يَوْمَ أُحُدٍ هَزِيمَةً تُعْرَفُ فِيهِمْ فَصَرَخَ إِبْلِيسُ أَيْ عِبَادَ اللهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَنَظَرَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ فَإِذَا هُوَ بِأَبِيهِ فَقَالَ أَبِي أَبِي قَالَتْ فَوَاللهِ مَا انْحَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللهُ لَكُمْ قَالَ عُرْوَةُ فَوَاللهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَقِيَ اللهَ

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

উহুদের যুদ্ধে মুশরিকরা প্রকাশ্যতঃ পরাজিত হলে ইবলিস চিৎকার করে বলল, ‘হে আল্লাহর বান্দারা! তোমরা পিছনের দিকে ফির।’ এতে সামনের লোকগুলো পিছনের দিকে ফিরল। তারপর পিছনের লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল।হুযাইফা ইবন ইয়ামান (রাঃ) হঠাৎ তাঁর পিতাকে দেখে (মুসলিমদের প্রতি লক্ষ্য করে) বললেন, ‘এ তো আমার পিতা, আমার পিতা।’ আল্লাহর কসম! তারা ফিরল না। শেষে তারা তাঁকে হত্যা করল। হুযাইফা (রাঃ) বললেন, ‘আল্লাহ তোমাদের ক্ষমা করুন।’উরওয়া (রাঃ) বললেন যে, আল্লাহর কসম! মৃত্যু পর্যন্ত হুযাইফা (রাঃ)-এর মাঝে এ ব্যাপারটি বিদ্যমান ছিল।

আধুনিক প্রকাশনী- ৬২০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন