৮৩/৩১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭০০ - শপথ ও মানত
পাপ কাজের এবং ঐ জিনিসের মানত করা যার উপর তার মালিকানা নেই।
সহীহ বুখারী : ৬৭০০
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭০০
أَبُو عَاصِمٍ عَنْ مَالِكٍ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ النَّبِيُّ ﷺ مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে লোক আল্লাহ্র আনুগত্য করার মানত করে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে লোক আল্লাহ্র অবাধ্যতা করার মানত করে সে যেন তাঁর অবাধ্যতা না করে।
