৮৩/৩০. অধ্যায়ঃ
মানত আদায় না করে কেউ যদি মারা যায়।
وَأَمَرَ ابْنُ عُمَرَ امْرَأَةً جَعَلَتْ أُمُّهَا عَلَى نَفْسِهَا صَلَاةً بِقُبَاءَ فَقَالَ صَلِّي عَنْهَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ نَحْوَهُইবন ‘উমার (রা.) এক মহিলাকে আদেশ করেছিলেন যার মা কূবার মসজিদে সালাত আদায় করবে বলে মানত করেছিল। তিনি তাকে বলেছিলেন, তার পক্ষ থেকে সালাত আদায় করতে। ইবন ‘আব্বাস (রা.)-ও এরকম বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৬৬৯৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৯৯
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে এক লোক এসে বলল যে, আমার বোন হজ্জের মানত করেছিল। কিন্তু সে মারা গেছে। তখন নবী (ﷺ) বললেনঃ তার ওপর কোন ঋণ থাকলে তবে কি তুমি তা আদায় করতে না? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেনঃ তাহলে আল্লাহর হক আদায় করে দাও। কেননা, আল্লাহর হক আদায় করা আরো বড় কর্তব্য।
আধুনিক প্রকাশনী- ৬২৩২, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪২
