৮৩/৩০. অধ্যায়ঃ
মানত আদায় না করে কেউ যদি মারা যায়।
وَأَمَرَ ابْنُ عُمَرَ امْرَأَةً جَعَلَتْ أُمُّهَا عَلَى نَفْسِهَا صَلَاةً بِقُبَاءَ فَقَالَ صَلِّي عَنْهَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ نَحْوَهُইবন ‘উমার (রা.) এক মহিলাকে আদেশ করেছিলেন যার মা কূবার মসজিদে সালাত আদায় করবে বলে মানত করেছিল। তিনি তাকে বলেছিলেন, তার পক্ষ থেকে সালাত আদায় করতে। ইবন ‘আব্বাস (রা.)-ও এরকম বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৬৬৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৯৮
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ الأَنْصَارِيَّ اسْتَفْتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا فَكَانَتْ سُنَّةً بَعْدُ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
উবাইদুল্লাহ ইবন আব্দুল্লাহ (রাঃ)-কে ইবন আব্বাস (রাঃ) জানিয়েছেন যে, সা’দ ইবন উবাদা আনসারি (রাঃ) নবী (ﷺ)-এর কাছে জানতে চেয়েছিলেন তাঁর মায়ের কোন এক মানতের ব্যাপারে, যা আদায় করার আগেই তিনি ইন্তেকাল করেন। তখন নবী (ﷺ) তাকে তার মায়ের পক্ষ থেকে মানত পূর্ণ করার আদেশ দিলেন। পরবর্তীতে এটাই সুন্নত হয়ে গেল।
আধুনিক প্রকাশনী- ৬২৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪১
