৮৫/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৩৭ - উত্তরাধিকার
পিতা ও ভ্রাতৃবৃন্দের বর্তমানে দাদার উত্তরাধিকার।
وَقَالَ أَبُو بَكْرٍ وَابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ الْجَدُّ أَبٌ وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ ﴾يَا بَنِي آدَمَ﴿ وَ ﴾اتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ﴿ وَلَمْ يُذْكَرْ أَنَّ أَحَدًا خَالَفَ أَبَا بَكْرٍ فِي زَمَانِهِ وَأَصْحَابُ النَّبِيِّ ﷺ مُتَوَافِرُونَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ يَرِثُنِي ابْنُ ابْنِي دُونَ إِخْوَتِي وَلَا أَرِثُ أَنَا ابْنَ ابْنِي وَيُذْكَرُ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَزَيْدٍ أَقَاوِيلُ مُخْتَلِفَةٌআবূ বকর সিদ্দীক (রাঃ), ইবন ‘আব্বাস (রাঃ) এবং ইবন যুবাইর (রাঃ) বলেন যে, দাদা পিতার মতই। ইবন ‘আব্বাস (রাঃ) এরূপ পড়েছেন يَا بَنِي آدَمَ এবং وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ কেউ উল্লেখ করেননি যে, আবূ বকর (রাঃ)-এর যুগে কেউ তার পড়ার বিরোধিতা করেছে। অথচ সে সময়ে নবী (ﷺ)-এর অনেক সাহাবী বর্তমান ছিল। আর ইবন ‘আব্বাস (রাঃ) বলেন, আমার পৌত্র আমার উত্তরাধিকারী হবে, আমার ভাই নয়। তবে আমি আমার পৌত্রের উত্তরাধিকারী হব না। তবে উমর, ‘আলী, ইবন মাস‘ঊদ এবং যায়েদ (রাঃ) থেকে এ সম্পর্কে বিভিন্ন মতের উল্লেখ আছে।"
সহীহ বুখারী : ৬৭৩৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৩৭
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ সুনির্দিষ্ট অংশের হকদারদের মীরাস পৌঁছে দাও। অতঃপর যা বাকী থাকবে তা (মৃতের) নিকটতম পুরুষের জন্য।
