৮৫/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৬৪ - উত্তরাধিকার
মুসলিম কাফিরের এবং কাফির মুসলিমের উত্তরাধিকারী হয় না। কোন ব্যক্তি সম্পত্তি বণ্টনের পূর্বে মুসলিম হয়ে গেলে সে মিরাস পাবে না।
সহীহ বুখারী : ৬৭৬৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৬৪
أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلاَ الْكَافِرُ الْمُسْلِمَ
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না আর কাফেরও মুসলিমের উত্তরাধিকারী হয় না।
