৮৬/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৭৮ - শরিয়তের শাস্তি
গাছের ডাল এবং জুতা দিয়ে মারার বর্ণনা।
সহীহ বুখারী : ৬৭৭৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৭৮
عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو حَصِينٍ سَمِعْتُ عُمَيْرَ بْنَ سَعِيدٍ النَّخَعِيَّ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَالَ مَا كُنْتُ لِأُقِيمَ حَدًّا عَلَى أَحَدٍ فَيَمُوتَ فَأَجِدَ فِي نَفْسِي إِلاَّ صَاحِبَ الْخَمْرِ فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ لَمْ يَسُنَّهُ
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কাউকে শরীয়তের দণ্ড দেয়ার সময় সে তাতে মরে গেলে আমার দুঃখ হয় না। কিন্তু মদ পানকারী ছাড়া। সে মারা গেলে আমি জরিমানা দিয়ে থাকি। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) এ শাস্তির ব্যাপারে কোন সীমা নির্ধারণ করেননি।
