১০/৪৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৯ - কান্না সত্ত্বেও আবু বকর (রাঃ)-এর ইমামতি
বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তিই ইমামতির অধিক যোগ্য।
আবু বকর (রাঃ)-এর কান্না ও ইমামতির নির্দেশ
সহীহ বুখারী : ৬৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ فِي مَرَضِهِ " مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَهْ، إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ ". فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন, আবূ বকর (রাঃ) -কে বল সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, আবূ বকর (রাঃ) যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তাঁর কান্নার দরুন লোকেরা তাঁর কিছুই শুনতে পাবে না। কাজেই ‘উমর (রাঃ) -কে লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিন।‘আয়িশা (রাঃ) বলেন, আমি হাফ্সা (রাঃ) -কে বললাম, তুমিও আল্লাহর রাসূল (ﷺ) -কে বল যে, আবূ বকর (রাঃ) আপনার স্থানে দাঁড়ালে কান্নার জন্য লোকেরা কিছুই শুনতে পাবে না। তাই ‘উমর (রাঃ) -কে লোকদেরকে নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিন। হাফ্সা (রাঃ) তাই করলেন। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, থামো, তোমরা ইউসুফ (আঃ)-এর সঙ্গী মহিলাদের মত। আবূ বকর (রাঃ) -কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। তখন হাফ্সা (রাঃ) ‘আয়িশা (রাঃ) -কে বললেন, আমি তোমার কাছ থেকে কখনও ভাল কিছু পেলাম না।
সহীহ বুখারী হাদিস ৬৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা (রাঃ) জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) অন্তিম রোগে বললেন, আবু বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। আয়েশা (রাঃ) বলেন, আবু বকর (রাঃ) নবীজির স্থানে দাঁড়ালে কান্নার কারণে লোকেরা তাঁর কিরআত শুনতে পাবে না। তিনি উমর (রাঃ)-কে নির্দেশ দিতে বলেন। এমনকি হাফসা (রাঃ)-কেও একই কথা বলতে বলেন। কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের থামিয়ে দেন এবং বলেন, আবু বকরকেই লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। এই বর্ণনায় আবু বকর (রাঃ)-এর কোমলতা, সাহাবীদের আবেগ এবং নবীজির দৃঢ় নির্দেশ—সবই আছে। মূল শিক্ষা হলো, সালাতের নেতৃত্বে নবীজির নির্দেশকে অগ্রাধিকার দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয় ও কান্নার কথা বর্ণনায় এসেছে।
- নবীজি (صلى الله عليه وسلم) সিদ্ধান্তে দৃঢ় ছিলেন এবং আবু বকর (রাঃ)-কেই দায়িত্ব দেন।
- সালাতের ইমামতির দায়িত্ব বড় আমানত।
- আবেগ থাকলেও নির্দেশ মানা সাহাবীদের আমলের অংশ ছিল।
