৮৬/১৩. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
সহিহ বুখারী : ৬৭৯১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৯১
عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا الْحُسَيْنُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ الأَنْصَارِيِّ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمٰنِ حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُمْ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُقْطَعُ الْيَدُ فِي رُبُعِ دِينَارٍ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। এক দীনারের চার ভাগের এক ভাগ (মূল্যের দ্রব্য) চুরি করলে হাত কাটা যাবে।
[৬৭৮৯; মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৪, আহমাদ ২৪৭৭৯] (আধুনিক প্রকাশনী- ৬৩২২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৩৪)
