৮৬/১৩. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
সহিহ বুখারী : ৬৭৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৯২
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ يَدَ السَّارِقِ لَمْ تُقْطَعْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ فِي ثَمَنِ مِجَنٍّ حَجَفَةٍ أَوْ تُرْسٍ حَدَّثَنَا عُثْمَانُ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ مِثْلَهُ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর যামানায় কোন চামড়া নির্মিত ঢাল বা সাধারণ ঢালের সমান মূল্যের জিনিস চুরি করা ব্যতীত হাত কাটা হত না। উসমান, হুমায়দ ইবন আবদুর রহমান...... আয়িশা (রাঃ) থেকে ঐ রকম বর্ণনা করেছেন।
[মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৫] (আধুনিক প্রকাশনী- নাই, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৩৫)
