৮৬/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৮০০ - শরিয়তের শাস্তি
চোরের তাওবা।
সহীহ বুখারী : ৬৮০০
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৮০০
إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَطَعَ يَدَ امْرَأَةٍ قَالَتْ عَائِشَةُ وَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى النَّبِيِّ ﷺ فَتَابَتْ وَحَسُنَتْ تَوْبَتُهَا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক মহিলার হাত কেটেছেন। 'আয়িশা (রাঃ) বলেন, সে মহিলাটি এরপরও আসত। আর আমি তার প্রয়োজনকে নবী (ﷺ)-এর কাছে তুলে ধরতাম। মহিলাটি তাওবাহ করেছিল এবং সুন্দর হয়েছিল তার তাওবাহ।
