৮৬/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৮০৭ - শরিয়তের শাস্তি
অশ্লীলতা পরিত্যাগকারীর ফজিলত।
সহীহ বুখারী : ৬৮০৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৮০৭
مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ ح و حَدَّثَنِي خَلِيفَةُ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ النَّبِيُّ ﷺ مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ.
সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে কেউ আমার জন্য তার দু’পা ও দু’চোয়ালের মাঝের স্থানের দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব।
[১০৩] অর্থাৎ যিনা ব্যভিচার থেকে দূরে থাকবে এবং জিহ্বা সংযত রাখবে।
