৮৬/৪৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৮৫৫ - শরিয়তের শাস্তি
যে ব্যক্তি প্রমাণ ব্যতীত অশ্লীলতা ও অন্যের কলঙ্কিত হওয়াকে প্রকাশ করে এবং অপবাদ রটায়
সহীহ বুখারী : ৬৮৫৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৮৫৫
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ ذَكَرَ ابْنُ عَبَّاسٍ الْمُتَلاَعِنَيْنِ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ شَدَّادٍ هِيَ الَّتِي قَالَ رَسُولُ اللهِ ﷺ لَوْ كُنْتُ رَاجِمًا امْرَأَةً عَنْ غَيْرِ بَيِّنَةٍ قَالَ لاَ تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ.
কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
ইব্ন আব্বাস (রাঃ) দু’জন লি’আনকারী সম্পর্কে আলোচনা করলেন। তখন আবদুল্লাহ্ ইব্ন সাদ্দাদ (রহঃ) বললেন, এ কি সে মহিলা যার সম্বন্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি যদি কোন মহিলাকে বিনা প্রমাণে রজম করতাম……? তিনি বললেন, না। ওটা ঐ মহিলা যে প্রকাশ্যে অপকর্ম করত।
